Photo

Photo
mehadi kabir

আত্মকথা



আত্মকথা


সুপরিকল্পিত ভাবে আমি-
তোমাকে দিলাম দালালদের হতে,
ওরা তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারলো;
আমি প্রাণ ভরে উপভোগ করলাম—
খুশি হলাম, শান্তি পেলাম
অতঃপর-
জন্ম নিলো এক নতুন ইতিহাস!
তোমার চোখের সামনে দোলালাম
আমার বীভৎস অতীত;
তুমি কাঁদলে আমি বৃদ্ধাঙ্গুলী দেখালাম;
সুখ পেলাম, আনন্দ পেলাম
অতঃপর-
ইতিহাস এগিয়ে গেলো আরো এক ধাপ!!
আজন্ম লালিত নক্সায়
আষ্ঠেপৃষ্ঠে বাঁধালাম তোমাকে,
তুমি আকুতি করলে, আমি চোখ ফিরিয়ে নিলাম;
উদ্ধত্ত প্রকাশ করলাম, চরম শিখরে উঠলাম
অতঃপর-
ইতিহাস হলো ত্রিমাতৃক!!!
এভাবে আমি যুগে যুগে আসি
তোমাকে হেয় প্রতিপন্ন করি,
তুমি ধুলোয় লুটিয়ে পর, আমি পুলোকিত হই;
ঘৃণ্য ইতিহাস হই; ইতিকথা হই, উপজীব্য হই।
হুমায়ুন বাদল 



No comments

Thanks for message

Theme images by merrymoonmary. Powered by Blogger.