About
আভমান কাল মানুষ সত্য – সুন্দরের অনুসন্ধানে দুর্বার গতিতে ছুটে
চলেছে। এই চলার পথ কখনো হয়েছে সহজ আবার কখনো হয়েছে কঠিন থেকে কঠিনতর। তবুও পৃথিবীর
কোন শক্তিই এই পথচলাকে রুখতে পারেনি। পারবেও না ইনশা-আল্লাহ। আর তাইতো সৃষ্টি সুখের
উল্লাসে’ মাতয়ারা হয়ে সত্য-সুন্দরকে আবিস্কার করেছে বারবার। আদি থেকে অদ্য পর্যন্ত
তাকে সাজিয়েছে নব নব আদলে উপস্থাপন করেছে বিশ্ব দরবারে। জরাকে দিয়েছে প্রাণশক্তি, ধরাকে
করেছে সজীব। গড়ে ভেঙ্গেছে, ভঙ্গে গড়েছে পুনঃপুন। একই উপাদানে ভিন্ন ভিন্ন মাত্রা যোগে
সৃষ্টিকে করে তুলেছে বৈচিত্রময়। বিশ্বজগতে পরতে পরতে ছড়িয়ে-ছিটিয়ে
রয়েছে পুজ্ঞভূত জ্ঞান সাগরে অবগাহনের দুঃসাহসিকতায় নয় বরং কিঞ্চিত জানার অভিপ্রায়ে
“এক মুঠো রোদ্দুর” “এর ক্ষুদ্র প্রায়াস মাত্র। আশা করি “এক মুঠো রোদ্দুর” এ
লক্ষ্যকে সামনে রেখে পথ চলা। “এক মুঠো রোদ্দুর” এ পথ চলার শক্তি-সাহস পাবে যদি
পাঠকমণ্ডলী তাঁদের হৃদয়ে একে ঠাই দেয়। কালের স্ত্রতে, বিবতনের ধারায় পৃথিবীর
কতোকিছুইতো বিববণ হয়ে যায়, বিলীনও হয়ে যায়
কখনো কখনো। সত্য – সুন্দর’ যেন কখনো এ পথের পথিক হতে না পারে। একে রোধ করতে
আমাদেরকেই সোচ্চার হতে হবে। মহান আল্লাহ পাক বলেছেন ’আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি
কলমের দ্বারা’। তাই আল্লাহর দরবারে আকুল আবেদন তিনি যেনো আমার কলমকে সত্য –সুন্দরের
পথে পরিচালনের শক্তি – সাহস দান করেন।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ।
হুমায়ূন কবীর বাদল।

No comments
Thanks for message