Photo

Photo
mehadi kabir

অতঃপর সুন্দর ও কিছু সংলাপ




অতঃপর সুন্দর ও কিছু সংলাপ
জন্ম জন্মান্তর –
ভহুবার দেখেছি তোমায়।
দূর থেকে দেখেছি আবার-
কাছে থেকেও;
যতো দেখেছি, ততোই মুগ্ধ হয়েছি।
নিঃশ্বাস – প্রশ্বাসে –
বুকের স্পন্দন প্রর্যন্ত শুনেছি,
পেয়েছি অদ্ভুত ধরনের সুন্দর এক!
বলতে পারো- এই সুন্দরের গুরুত্ব ?
অসত্যের গোচরে নাকি –
সত্যের প্রলেপনে,
স্ফটিক ন্যায় মানস সরবরে-
সুন্দরের  মঞ্চে ‘সুন্দর’ প্রতিবিম্বত?
দেখা-
খেয়ালী মনের অবান্তর সব ভাবনা!
বলতে গেলে-
সুন্দর- অসুন্দর সবই দৃষ্টিকোণ নির্ভর।
আর জীবন ?

সে তো পানির মতোর তরল। 

জলাধারের আকারেই আকার বর্তমান।
ভিন্নার্থে-
জাগ্রত স্বত্বাই শুধু দিতে পারে
ভিন্ন রূপ ভিন্ন মাত্রা
তোমাকে না দেখলে এমন নিগুঢ় সত্য
অজানাই থেকে যেত অনন্ত কাল।

হুমায়ুন বাদল

No comments

Thanks for message

Theme images by merrymoonmary. Powered by Blogger.