মুখস্তকে না বলি-০৩
মুখস্তকে না বলি-০৩
যদি চাই জ্ঞানকে বিকশিত করতে
মননশীল জগৎ আর-
আলোর ভূবন গড়তে,
যদি চাই সভ্যতার সুউচ্চ সোপান
প্রজ্ঞাময় জীবন আর-
নির্মল প্রাণ,
যদি চাই সৃজনশীল গতিময় ধারা
নির্ভিক ছন্দ আর-
বাঁধাহীন ধরা,
যদি চাই জীবনের বিকশিত রূপ
মেধাবী প্রজন্ম আর-
রতন অরূপ,
করতে হবে শপথ তব মম মনে প্রাণে
পরিহার করবো জ্ঞানহীন পঠনে।
শপথ নেবো আজি, হবে এক ভাবনা
বুঝে শুনে পড়বো
মুখস্তকে বলবো ‘না’।

Very Nice
ReplyDeletenice
ReplyDeleteI am very glad to read this kind of nice poem. I want many more in future. Thanks.
ReplyDelete