নির্ভীক সৈনিক
নির্ভীক সৈনিক
ধুসর অবয়বে বসে থাকি
গাঢ় অন্ধকার সম নিঃসঙ্গতা নিয়ে।
নব্বই পেরিয়ে আজও- বুকের ভেতরে বাজে দামামা;
নিমিষই হয়ে উঠি তরঙ্গাইয়িত জোয়ান।
বুড়ো, কোঁচাকানো বাহুদ্বয় আজও-
অন্যায়ের বিরুদ্ধে হয়ে ওঠে
এক বলিষ্ঠ হাতিয়ার।
কেননা-
অমি যে সৈনিক!
নির্ভীক সৈনিক-এ বাংলার।
জীবন সায়াহ্নে দাড়িয়েও, স্বগৌরবে-
আমিত্বকে ঘোষণা দিতে পারি,
বুক ফুলিয়ে বলতে পারি-
আমিই বীর, আমিই তো সন্তান এ বাংলার।
আবার,
বুকের ভেতর সযতনে লালিত হয়
এক ফালি অকৃত্রিম ভালবাসা, স্নেহ-মমতা ।
কেননা-
সংগ্রামে আমি-কঠোরতায় আমি, নমনীয়তায়ও আমি;
আমার পথচলা যে বহুমাত্রিক।
অতঃপর-
ইতিহাসকে করি সমৃদ্ধ।
---আমি এ কোন ইতিহাসের কথা বলছি!
দেশ, মাতা, কন্যা--- নাকি----
না- না- না
আমি শুধু বলছি তোমার- আমার ইতিহাস;
আমিত্বকে বিকিয়ে দেবার ইতিহাস।
হুমায়ুন বাদল
০২/০৯/২০০২


pick is not so good
ReplyDeletethanks Mr. Humayun Badol
ReplyDelete